"সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ" পরিবারে আপনাকে স্বাগতম।
প্রারম্ভিকঃ
‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ এই গল্পটি আমরা সকলে জানি। আমাদের সমাজে কোন ব্যক্তি কোন ব্যতিক্রমী উদ্যেগ নিলে এটাকে অনেকে কটাক্ষ দৃষ্টিতে দেখে এ কারনে কেউ ভাল কোন কাজ করতে উদ্যমী হয় না, আমরাও সে লোকদের বাহিরে নই। একাকী মানুষ হিসেবে যে যত জ্ঞানী, বুদ্ধিমান, শক্তিধর, অথবা বিত্তশালী হোক না কেন জীবন ধারনের প্রয়োজনীয় সকল কিছুকে সংগ্রহ করতে পারে না। বরং তাকে প্রতিনিয়ত বিভিন্ন প্রয়োজনে নানান লোকের ধারস্ত হতে হয়।
সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠায় আমরা ‘দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ এই গল্প পড়ে অনুপ্রাণিত হয়েছি যে তা নয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন – ‘সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্গনে একে – অন্যকে সাহায্য করবে না’। সারা পৃথিবীতে আজকে সমবায়ের মাধ্যমে অনেক বড় বড় কাজ করা হচ্ছে, পৃথিবীর প্রায় মধ্য যুগে তৈরী সমাজ উন্নয়ন সংস্থা “হিলফুল ফুজুল” যা গঠনে প্রত্যক্ষ ভাবে উদ্যেগ নেন এবং পরিচালনা করেন মাত্র ২৭ বছর বয়সী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)। এই সব বিষয় গুলোই ভাবিয়ে তুলেছে আজকের যুগের সমবায় উদ্যেক্তাদের।
সমিতির নামঃ “সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ”
নামকরণ নিয়ে কিছু কথাঃ
সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর নামকরণ নিয়ে অনেকের কাছে বিভ্রান্তি রয়ে গেছে। আমরা যখন একটি অর্থনৈতিক সংগঠন বা সমবায় সমিতি করার চিন্তা করি তখনই সমিতির একটি নামের প্রয়োজন পড়ে এবং সবাইকে তা অবহিত করা হয়। আমরা এই সমিতির নামকরণ করার জন্য সবাইকে আহবান জানাই এবং সভা আহবান করা হয়, বেলায়েত, টুটুল, হারুন, মাহমুদ, রিয়াজ, সাদ্দাম, নাঈম প্রায় সবাই যে যার মত করে পছন্দ অনুযায়ী নাম দিতে থাকেন একেক জন একেক রকম নাম দেন। সবগুলো নামই ছিল সুন্দর এবং অর্থপূর্ণ। সব গুলো নাম কে ছাড়িয়ে সবার ভোটে অধিক সুন্দর ও অর্থপূর্ণ সাকসেস নামটি নির্বাচিত হয়।
এই নামটি দেন মোঃ বেলায়েত হোসেন। সাকসেস শব্দটি ইংরেজী শব্দ Success যার অর্থ সাফল্য বা সফলতা, আসলে এটি ইংরেজী শব্দ হলেও, আমরা প্রায় শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত সবাই এর অর্থ জানি। এই শব্দটি প্রত্যক মানুষের সাথে এমন ভাবে মিশে আছে প্রত্যক লোকই তার সব কাজে এই শব্দটির নাগাল পেতে চাই, আমরাও তার ব্যতিক্রম নই। তবে আমরা তার সাথে আরও চাই আমাদের প্রত্যকের জীবনে সফলতা আসুক।
সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এমন একটা প্লাটফরমের সংগঠন যেখানে এই সাফল্য বা সফলতা শব্দটির নাগাল পাওয়া একটা চ্যালেঞ্জ। আমাদের প্রত্যক সদস্য যারা এই সমিতি গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করেছে এবং এখনও করে যাচ্ছে তারা প্রতিনিয়ত নানান প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে এবং তা কাটিয়ে উঠার চেষ্টা করছে এবং সফল হচ্ছে এখানেই সাকসেস নামের স্বার্থকতা। তাই আমরা মনে করি ‘সাকসেস’ নাম দেওয়া যুক্তিযুক্ত ও সময়োপযোগী। নামের বাকী যে অংশ সঞ্চয় ও ঋণদান সমিতি লিঃ এটি সমবায় মন্ত্রনালয়ের নিজস্ব নিয়ম এবং সবাইকে এভাবেই নাম নিতে হবে।
প্রতিষ্ঠাঃ
সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠিত হয়েছে ২০১৩ সালের ১৯ শে মার্চ, একদল মেধাবী উদ্যমী তরুন উদ্যেক্তাদের ঐকান্তিক প্রচেষ্টায়। মূলত ২০১৩ সালের ১৯ মার্চ এটি বাংলাদেশ সরকারের সমবায় মন্ত্রনালয়ের অধীন “নোয়াখালী জেলা সমবায় কার্যালয়” থেকে সমবায় সমিতি লিঃ হিসেবে নিবন্ধিত হয়, নিবন্ধিত হওয়ার প্রায় একবছর আগ থেকে এই সমিতি অনানুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে হাটি হাটি পাঁ পাঁ করে এগিয়ে প্রথম সাফল্য পায় নিবন্ধিত হওয়ার মাধ্যমে। মূলত এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছে একটি সামাজিক ছাত্র ও যুব সংহতি মূলক সংগঠন হিসেবে, সেই লক্ষে সম্পূর্ণ সমর্থনে এই সমিতি কাজ করে যাবে ভবিষ্যতেও।
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ অনেক গুলা সৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। আমাদের কিছু লিখিত উদ্দেশ্য – আত্মনির্ভরশীলতা অর্জন করা, দ্বীর্ঘ মেয়াদী লক্ষ্য অর্জন করা, মোটা অংকের মূলধন সৃষ্টি করা, সঞ্চয়ী করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি করা, জীবনযাত্রার মান উন্নয়ন, সংগঠিত ও ঐক্যবদ্ধ করা, সামাজিক বন্ধন তৈরী করা, নিরক্ষরতা দূরীকরনে সহযোগীতা করা এছাড়াও আমাদের মূল উদ্দেশ্য দরদী সমাজ গঠনে সহযোগীতা করা।
মূলনীতিঃ
সেবা দেওয়া, সহযোগীতা করা, সমঝোতা সৃষ্টি করা, একতা থাকা, সাম্যতা তৈরী করা, স্বেচ্ছামূলক সংগঠন, মিতব্যয়ীতা শিক্ষা দেওয়া, বন্ধুত্ব তৈরী করে ঐক্য সৃষ্টি করা। সহমর্মিতা - পারস্পরিক দয়া ও ভালবাসা প্রদর্শন করা। সমবেদনা জ্ঞাপন - একজনের বিপদে অন্যজন আন্তরিকতার সহিত এগিয়ে আসা। সমব্যথী হওয়া – সমাজের কোন ভাই যদি অপকর্মে লিপ্ত হয় তাকে দূরে ঠেলে না দিয়ে তার সমব্যথী হয়ে তাকে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা। এছাড়াও সমবায় সমিতির মাধ্যমে নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি সমাজের উন্নয়নে প্রচেষ্টা করা।
মূলধন সংগ্রহঃ
অর্থনৈতিক সংগঠন বা সমিতির মূলধন সংগ্রহ করা সঞ্চয় সংগ্রহ করার চেয়ে একটু কষ্টকর। অনেকে মনে করেন মূলধন ও সঞ্চয়তো একই কথা আসলে এক মনে হলেও আমরা এক মনে করি না সমিতির ক্ষেত্রে। সঞ্চয় হচ্ছে মাসিক নিয়মিত যে টাকা সংগ্রহ করা হয় আর এই সঞ্চয় হচ্ছে সমবায় সমিতির প্রাণ। মূলধন হচ্ছে সমবায় সমিতিকে আরো একটু গতিশীল করার জন্য এককালীন সামান্য বা মোটা অংকের যে টাকা সংগ্রহ করা হয় তাই মূলধন। এই মূলধনটাই সমবায় সমিতিকে সময়োপযোগী করে গড়ে তুলতে সাহায্য করে। মূলধন সবসময় সংগ্রহ করা হয় না, এটা বিশেষ সময়ে বিশেষ প্রয়োজনে সংগ্রহ করা হয়। আমরা মূলধন সংগ্রহ করছি এককালীন এছাড়াও পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক কোন বিশেষ প্রয়োজনে মূলধন সংগ্রহ হতে পারে। যে সময় সদস্য হিসেবে নিবন্ধিত করা হবে ঐ সময়ের পূর্বের সকল বকেয়া এককালীন পরিশোধ করে দিতে হবে। আর সঞ্চয় সংগ্রহ প্রতি মাসে ৩০০/- (তিনশত) টাকা করে, এই মান পরিচালনা পরিষদ যে কোন সময় বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখে। (এ ছাড়াও মূলধন ও সঞ্চয় সম্পর্কে বিস্তারিত জানতে সমিতির পরিচালনা পরিষদের সাথে যোগাযোগ করতে হবে।)
বিনিয়োগের খাত সমূহঃ
অর্থনৈতিক সংগঠন বা সমিতির প্রধান উদ্দেশ্যই বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়া। প্রকৃত লাভজনক খাতে বিনিয়োগ করাটাই চ্যালেঞ্জ। আমরা বিনিয়োগ করার জন্য যে কয়টি খাত নির্ধারণ করেছি, তার মধ্য সবগুলোই সেবামূলক খাত। যেমন –

১. মৎস ও কৃষি ।

২. শিক্ষা।

৩. চিকিৎসা।

৪. রিয়েলস্টেট।

৫. পরিবহন।

৬. ক্ষুদ্র ঋণ প্রদান।

৭. সামাজিক সেবা মূলক খাত।

এছাড়াও পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মতে সময়োপযোগী ব্যবসায়ীক, সেবামূলক যে কোন খাতে বিনিয়োগ করা হবে।
[বিঃ দ্রঃ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মতে যে কোন বিনিয়োগ খাত বাদ যেতে পারে আবার নতুন করে যোগও হতে পারে।
]
শেষকথাঃ
“সকলের তরে সকলে আমরা প্রত্যকে আমরা পরের তরে” এই গল্পটির অর্থ বা মর্মার্থ আমরা সকলে জানি। “সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ” এর আদর্শ হোক এই গল্পের মর্মার্থের আদলে এই প্রত্যাশা কামনা করছি। আমীন।।
[বিঃ দ্রঃ “সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর গঠনতন্ত্র সমবায় সমিতি আইন অনুযায়ী পরিচালিত হবে।]
রচনায়ঃ মোঃ বেলায়েত হোসেন
B.S.S Honours in Political Science
Design by Belayet Bin Sofi