"সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ" পরিবারে আপনাকে স্বাগতম।
Showing posts with label বার্ষিক সাধারণ সভা. Show all posts
Showing posts with label বার্ষিক সাধারণ সভা. Show all posts

Saturday, February 27, 2016


নিজস্ব প্রতিনিধিঃ গত ১৯ ফেব্রুয়ারী ২০১৬ইং সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২০১৬ অনুষ্ঠিত হয় বিআরডিবি ভবন, মাইজদী কোর্ট, নোয়াখালী। সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি বেলায়েত বিন সফি। সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারী সাহেদুর রশীদ, সহ সেক্রেটারী মাহমুদুল হাসান, নতুন দায়িত্বপ্রাপ্ত সহ সভাপতি নায়েম উদ্দিন, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন সহ সমিতির সকল সদস্যবৃন্দ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার সমবায় অফিসার জনাব মোহাম্মদ শহীদ, এবং প্রধান অতিথি ছিলেন জনাব কামাল উদ্দিন, শিক্ষক বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারী কলেজ, নোয়াখালী।



সভায় বক্তব্য রাখেন সমবায় অফিসার মোহাম্মদ শহীদ তিনি তাঁর বক্তব্য বলেন, দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে সেটা হোক সমবায় বা ব্যক্তিগত উদ্যেগ। একসময় সমবায় কি মানুষ তা বুজতো না বা সমবায় কে অপব্যাখ্যা করতো কিন্তু বর্তমানে সমবায় ছাড়া এগিয়ে যাওয়া অনেক কঠিন। সমবায় সমিতির মাধ্যমে নিজের ও দেশের উন্নতি করা সম্ভব। তিনি আরো বলেন সমবায়কে বর্তমান সরকার খুব গুরুত্বের সাথে দেখছে এবং প্রতিনিয়ত বেকার যুবকদের বিভিন্ন কর্মমূখী ট্রেনিং দিচ্ছে।


সভায় সভাপতির ভাষনে বেলায়েত বিন সফি বলেন, সাকসেস সমবায় সমিতি লিঃ গত ১৯ মার্চ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত আমরা আমাদের  প্রধান লক্ষ্য সঞ্চয় এবং প্রোডাক্টিভিটি দুই দিকে সমান সফলতার চেষ্টা করে আসছি এবং গত তিন বছরে আমাদের মোট মূলধনের ৭০ শতাংশই এসেছে সদস্যদের সঞ্চয়ের টাকা থেকে। আমরা প্রোডাক্টিভিটির জন্য চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রধান লক্ষ্য কৃষি নির্ভর বিভিন্ন ব্যবসা পরিচালনা করা। বক্তব্য শেষের দিকে তিনি তাঁদের গত তিন বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। এছাড়াও সভাপতি প্রেজেন্টেশানের মাধ্যমে দেশের সমবায়ীদের বিভিন্ন কর্মকান্ড দেখান।



সভায় সমিতির সেক্রেটারী সাহেদুর রশীদ জানান, আমরা শুরু থেকে এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি আমাদের সদস্যদের প্রচেষ্টায়। আমাদের লক্ষ্য নিজের উন্নতি করার চেষ্টার পাশাপাশি আমাদের সদস্যদের উন্নতির চেষ্টা করা। সেই সাথে দেশের উন্নয়নের ভাগিদার হওয়া।











উল্লেখ্য সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ ২০১৩ইং সালের ১৯ মার্চ নোয়াখালী জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধিত হয়ে কার্যক্রম শুরু করে।

Wednesday, January 27, 2016


বার্ষিক সাধারণ সভা 2016 ৩য় বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি ট্যুর
অনুষ্ঠিত হবে 19/02/2016 উক্ত সাধারণ সভায় প্রত্যেক সদস্য উপস্থিতি বাধ্যতামূলক।
আপনি সদস্য হলে আপনার বন্ধু নিতে পারবেন সে ক্ষেত্রে কর্তপক্ষের সাথে যোগাযোগের অনুরোধ রইল।

মোবা: 01756439283

বি.দ্র.: পরিবর্তন হতে পারে.... 

Sunday, September 20, 2015

আসসালামু আলাইকুম, সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আগামী ২৬শে সেপ্টেম্বর ২০১৫ শনিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় হাতিয়ায় সমিতির আঞ্চলিক কার্যালয়ে ঈদ প্রীতি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত সভা সফল করার জন্য উপস্থিত থেকে সব ধরনের সহযোগিতা কামনা করছি।
নিবেদক,
বেলায়েত বিন সফি
সভাপতি

সাকসেস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ 

Sunday, January 19, 2014

বার্ষিক সদস্য সম্মেলন ও আলোচনা সভা..আগামী মার্চ মাসের ৩য় সপ্তাহে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।।

Tuesday, January 15, 2013

সাকসেস সঞ্চয় ও ঋণদন সমবায় সমিতি লিঃ এর প্রথম সদস্য সাক্ষাত ও আলোচনা সভা আগামী ঈদুল ফিতর ২০১৩ এর ৩য় দিন অনুষ্ঠিত হবে। স্থান তমরদ্দি আহমদিয়া ফাজিল মাদ্রাসার হল রু্ম। সবাইকে উপস্থিত থাকার জন্য বিনিত ভাবে অনুরোধ করা যাচ্ছে। 

  নিবেদক
  সভাপতি
 বেলায়েত হোসেন
সাকসেস সঞ্চয় ও ঋণদন সমবায় সমিতি লিঃ
Design by Belayet Bin Sofi